শিল্পকলায় আজ রবীন্দ্রনাথের কবিতা, গান ও আবৃত্তি

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৩১
আবৃত্তি সংগঠন স্বরবৃত্ত এবার এক ব্যতিক্রমধর্মী আয়োজন করতে চলেছে। আজ সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানের অনুষ্ঠানে গান গাইবেন মকবুল হোসেন, আবৃত্তি করবেন রবিশঙ্কর মৈত্রী। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের ১৭টি গান এবং ১৭টি কবিতা নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’, ‘পত্রপুট’, ‘পুনশ্চ’, ‘শেষ লেখা’ থেকে আবৃত্তি ও পাঠের সঙ্গে প্রেম, প্রকৃতি, স্বদেশ ও পূজা পর্যায়ের ১৭টি গানের অপূর্ব মেলবন্ধন ঘটবে এই অনুষ্ঠানে। রবিশঙ্কর মৈত্রী এবং মকবুল হোসেনের আবৃত্তি ও গানের সঙ্গে অনুষ্ঠানে যন্ত্রসংগীতে সংগত করবেন বাঁশিতে উত্তম চক্রবর্তী, সেতারে ফিরোজ খান, তবলায় বিপ্লব সাহা, কিবোর্ডে দৌলত এবং বেহালায় সুনীল দাস।