একাত্তর টেলিভিশনের গ্র্যান্ড কানেক্টিভিটি শো ‘একাত্তর সংযোগ’। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন প্রান্তের মানুষকে সংযুক্ত করে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচার হয় ‘একাত্তর সংযোগ’ শিরোনামের অনুষ্ঠানটি। জাতীয় নির্বাচনের বছরে আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। তাই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একাত্তর টেলিভিশনে ধারাবাহিকভাবে ‘একাত্তর সংযোগ’-এর বিশেষ আয়োজন করা হচ্ছে। ৩১ মে খুলনা সিটি কর্পোরেশন নিয়ে ‘একাত্তর সংযোগ’-এর বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১ জুন সরাসরি প্রচার হয় বরিশাল সিটি কর্পোরেশন নিয়ে বিশেষ আয়োজন। আজ ও আগামীকাল সরাসরি প্রচার হবে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ‘একাত্তর সংযোগ’-এর বিশেষ আয়োজন।
