বিনোদন প্রতিদিন চয়েজ

‘গানোফোন’-এ মেসবাহ্ আহমেদ

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৩২
দেশের বিশিষ্ট গজল শিল্পী মেসবাহ্ আহমেদ এবারের জিটিভির ‘গানোফোন’-এর অতিথি। আগামী শনিবার রাত ১১টা ৫ মিনিটে শুরু হওয়া সরাসরি অনুষ্ঠানে দেখা যাবে তাকে। নজরুল খানের প্রযোজনায় অনুষ্ঠানে দর্শকরা সরসরি কথা বলার পাশাপাশি এসএমএস এবং ফেসবুকের মাধ্যমে তাদের মতামত ও গানের অনুরোধ জানাতে পারবেন। উল্লেখ্য, মেসবাহ্ আহমেদ বাংলাদেশের অন্যতম সেরা সংগীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একনিষ্ঠ শিষ্য।