সংবাদ কণিকা

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৩৭
মনমোহন সিংকে ছাত্রের চিঠি ভূগোল বইয়ে লেখা একটি বাক্যের ব্যাখ্যা জানতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরাসরি চিঠি লিখেছে আসামের এক স্কুল ছাত্র। কাব্য বর্নাধ্যা হাজারিকা নামে ওই ছাত্র দশম শ্রেণির ভূগোল বইয়ের একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলে। সে জানায় বইয়ের ৯২ পাতায় বলা হয়েছে, ‘উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য, হিমালয়ের প্রত্যন্ত এলাকায় পর্যটনের প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু বিশেষ কিছু কারণে সে দিকে পদক্ষেপ করা যাচ্ছে না।’ কাব্যর বক্তব্য, দেশের অন্য প্রান্তে যে গতিতে উন্নয়ন চলছে, উত্তর-পূর্বের রাজ্যগুলো তা এখনও ছুঁতে পারেনি। ‘বিশেষ’ কী কারণে উত্তর-পূর্ব এভাবে বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে তারই উত্তর চেয়েছে সে।—আনন্দবাজার পত্রিকা ওয়াই-ফাই বৃক্ষের জন্য ক্ষতিকর সমপ্রতি এক গবেষণায় বলা হয়েছে, ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে সহায়ক নয়। ডেনমার্কের একটি স্কুলের পাঁচ বালিকার একটি দল ওই গবেষণা চালান। এতে বলা হয় তারা, ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে ক্ষতিকর হওয়ার প্রমাণ পেয়েছেন। এ গবেষণার জন্য তারা গাছপালার কাছে ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। তারা একটি কক্ষে ওয়াই-ফাই রাউটার ছাড়া গাছপালার চারাসহ ছয়টি ট্রে এবং অন্য কক্ষে ওয়াই-ফাই রাউটারসহ গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রে রাখেন। ১২ দিন পর গবেষক দলটি লক্ষ্য করে, ওয়াই-ফাই রাউটার থেকে দূরে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো স্বাভাবিকভাবে বাড়ে। অন্যদিকে ওয়াই-ফাই রাউটারের কাছে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো অনেকটা বাদামি রং ধারণ করে।—রয়টার্স সস্তা কয়লায় দূষণের ঝুঁকি বিশ্ব বাজারে কয়লা সস্তা হওয়ায় এর ব্যবহার বেড়ে পরিবেশ দূষণ বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার ঝুঁকি বাড়ছে যুক্তরাজ্যে। দেশটির পরিবেশ বিষয়ক সংস্থার চেয়ারম্যান লর্ড স্মিথ এ সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে কয়লা থেকে উত্পাদিত বিদ্যুত্ সরবরাহ হচ্ছে ৪০ শতাংশ। ১৯৯৬ সালের পর থেকে এ হার সর্বোচ্চ। এ প্রবণতা কমানো না গেলে যুক্তরাজ্য সরকার সালফার দূষণ হ্রাস করা এমনকি জলবায়ু পরিবর্তন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ হবে। —রয়টার্স