ফুলপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৫৭
গতকাল বৃহস্পতিবার ফুলপুর উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জানা যায়, দুপুর ১ টার দিকে বৃষ্টির সময় তারাকান্দার আব্দুল জব্বার (৬০) মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুঠিয়া গ্রামের আলী আকবরের পুত্র জহিরুল ইসলাম (২০) বজ্রপাতে মারা যায়।