কুড়িগ্রামের উলিপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় আশপাশের বাড়িগুলোতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। লুটপাট হয়েছে গবাদিপশু, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল। গত বুধবার ভোররাতে জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পান্ডুল ইউপি চেয়ারম্যান আখতারুল করিম হারুন ও জয়নাল মেম্বারের মধ্যে আপুয়ারখাতা মাদ্রাসার সভাপতির পদ দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
