গ্যাসের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার শাহবাজপুর ২নং গেট এলাকায় শাহবাজপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্যবসায়ী সারোয়ার আলম, ফুয়াদ আহমেদ, মনির উদ্দিন খান, মোঃ আল-আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জাতীয় পার্টির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচিত হলে শাহবাজপুরে গ্যাস সংযোগ দেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মহাজোট সরকারের সাড়ে ৪ বছরের শাসনামালে তিনি ওই ওয়াদা রক্ষা করেননি।
