কুমিল্লায় আটক স্বামীকে দেখতে এসে স্ত্রী-শ্বশুরসহ নিহত তিন

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:৫৯
কুমিল্লায় নামের একটি মাল্টিপারপাস কো-অপারেটিভের পলাতক পরিচালক দুলাল আহমেদকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে দেখার জন্য সিএনজি অটোরিকশাযোগে ওই থানায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন তার স্ত্রী শিরীন বেগম ও শ্বশুর মাস্টার সিরাজুল ইসলামসহ ৩ জন। কুমিল্লা-চাঁদপুর সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও সদর দক্ষিণ মডেল থানার ওসি আইনুল হক জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ি নামক স্থানে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশার চালক সদর দক্ষিণ উপজেলার ভুশ্চি গ্রামের এরশাদ মিয়া (৩২)। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী জেলার চৌদ্দগ্রামের পোটকরা গ্রামের মাস্টার সিরাজুল ইসলাম (৭০) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের শিরীন বেগম (৩০) গুরুতর আহত হন।