স্বাস্থ্য ও চিকিত্সা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ড পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ তিন শিক্ষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে দেশের মোট ২৩ জন গবেষককে মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণার জন্য গত ৪ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের অবস এন্ড গাইনি বিভাগের চিকিত্সক ইনফারটিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. পারভীন ফাতেমা এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন ইউজিসি অ্যাওয়ার্ড লাভ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
