ময়মনসিংহে আধা বেলা হরতাল পালন

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৩৭
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও মানববন্ধনে বাধা দেয়ার প্রতিবাদে বিএনপি আহূত আধাবেলা হরতাল গতকাল বৃহস্পতিবার ভালুকা, ত্রিশাল, সদর, ও মুক্তাগাছা উপজেলায় পালিত হয়েছে। পিকেটিং ও নাশকতার অভিযোগে জেলার ৪ উপজেলা থেকে ২০ জনকে পুলিশ আটক করেছে। হরতালকারীরা সকালে ৪টি অটোরিকসা/টেম্পোতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। দোকান-পাট ও বাস চলাচল বন্ধ ছিল। ট্রেন, টেম্পো, রিকসা চলাচল ছিল স্বাভাবিক।