দাম বাড়বে

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৪২
২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে কৃষি, কৃষি খাদ্য ও শিল্পকে উত্সাহিত করতে দেশি শিল্পজাত পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পাটজাত পণ্যের দামও বাড়ানোর প্রস্তাব রয়েছে। আমদানি করা শিশুখাদ্য গুঁড়া দুধের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বিদেশি ফুল ও স্টাবেরি ফলের। নতুন অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের শুল্ক আরোপের ফলে তথ্যপ্রযুক্তি পণ্যের মধ্যে প্রিন্টিং শিট, সৌরশক্তি চালিত বাতি, এলইডি টিউব লাইট, বাস ও লরির টায়ার, গাড়ি ও সাইকেলের ইনার টিউব এবং রাবার, মোবাইল ফোন ও চার্জার, স্যাটেলাইট চ্যানেলের সেট টপ বক্স, বাণিজ্যিকভাবে আমদানিকৃত সিপিইউ রঙিন টেলিভিশন, এয়ারকন্ডিশনারের আউটডোর ও ইনডোর ইউনিট, ফটোকপি ও ফ্যাক্স মেশিন, প্রিন্টারের যন্ত্রাংশ, বুশবার ট্রাংকিং সিস্টেম, হাতঘড়ি ইত্যাদি যন্ত্রের দাম বাড়বে। আমদানি শুল্ক বাড়ার ফলে দাম বাড়ছে-গুঁড়াদুধ, গুড়া মসলা, ফিটকিরি ও চুনা পাথর, বাস-ট্রাকের টায়ার, সংবাদপত্রে ব্যবহূত নিউজপ্রিন্ট, রেলওয়ে স্লিপার, রড ও বার, জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ওষুধ, জুয়েলারি সামগ্রী, লোহা ও লৌহজাত পণ্য, এলপিজি গ্যাস সিলিন্ডার, গোলাপ ও বিভিন্ন ফুল, প্রিন্টিং প্লেট, বসবার ট্রাংকিং সিস্টেম, বোর্ড, প্যানেল কনসোল, ডেস্ক ও ক্যাবিনেট, জাইলিন আইসুমারের মিশ্রণ কেমিক্যাল, ইলাইথ্রোমাইসিন ইথাইল সাকসিনেট ইরাথ্রোমাইসিন স্টিয়ারেট ও অ্যাজিথ্রোমাইসিনের। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ২২টি পণ্যের ক্ষেত্রে। এর মধ্যে সিগারেট-বিড়ি, গুল-জর্দা, পটেটো চিপস, মশার কয়েল, টেকস্টাইল পণ্য, পাটজাত পণ্য কার্পেট, সব ধরনের মাছ আমদানি, বিদেশি ফল, এনার্জি ড্রিংক, অর্নামেন্টস ও কাঁচা জাতীয় পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।