এবারের প্রস্তাবিত বাজেটেও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরের (২০১২-১৩) অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ছিলো ১৩ হাজার ২’শ ৮৮ কোটি টাকা। আগামী অর্থবছরে (২০১৩-১৪) তা ৯৪১ কোটি টাকা বাড়িয়ে ১৪ হাজার ২২৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিস খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৪ হাজার ১৪ কোটি টাকা। এছাড়া এ মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২০২ কোটি টাকা। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৩ কোটি টাকা।
