জন কেরি আসছেন ২৫ জুন

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:৪৪
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা আসছেন। আগামী ২৫ জুন এক সংক্ষিপ্ত সফরে তিনি ঢাকা আসবেন বলে জানা গেছে। ২৪ ও ২৫ জুন তিনি নয়াদিল্লি সফর করবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চতুর্থ অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। এই কর্মসূচির মধ্যেই সংক্ষিপ্ত সফরে ঢাকা আসবেন বলে জানা যায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন জন কেরির সফরসূচি চূড়ান্ত করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো জন কেরির ঢাকা সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তের পর সফর সম্পর্কে সবকিছু জানানো হবে বলে ঢাকায় একজন কর্মকর্তা জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ এশিয়ায় জন কেরির এটিই হবে প্রথম সফর।