চাল, ডাল, গম, পেঁয়াজসহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক মওকুফ সুবিধা আগামী অর্থবছরে অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া ভোজ্যতেলে বিশেষ রেয়াতি সুবিধাও প্রত্যাহার করা হয়নি।
সার, কীটনাশক, বীজ এবং জীবন রক্ষাকারী ওষুধ শিল্পে ব্যবহার্য প্রাথমিক কাঁচামাল (তুলাসহ) আমদানিতেও শুল্ক মওকুফ সুবিধা থাকবে। এছাড়া কৃষি ও শিল্পের ক্ষেত্রে বিদ্যমান সুবিধা অব্যাহত রেখে আরো কিছু সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে।
