রাজারহাটে মাঠ দিবস

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:২২
কুড়িগ্রামের রাজারহাটে রবিবার ব্র্যাকের উদ্যোগে চাকিরপশার ইউনিয়নের কৃষক সোলেমান আলীর জমিতে শক্তি-২ ধান কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, রংপুর-১ ব্র্যাক সিড্ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, কুড়িগ্রাম ব্র্যাকের মার্কেটিং অফিসার মোঃ তুহিনুর রহমান, ডিলার শফিকুল ইসলাম (বুলু মন্ডল)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, চলতি বছরে শক্তি ধান-২ একর প্রতি ১শ’ ৫ মণ উত্পাদিত হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উত্পাদিত হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।