পাথরঘাটায় স্বাস্থ্য ও প্রজনন মেলা

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:২৩
সিএমএস এর কিশোরী কর্মসূচি পাথরঘাটা ইউনিটের উদ্যোগে সমপ্রতি সিএমএস হাতেপুর প্রযুক্তি প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য মেলায় স্থানীয় তরুণী ও কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। চিকিত্সাসেবা প্রদান করে ডাঃ বিজলী বালা মিত্র, এমবিবিএস গাইনী বিশেষজ্ঞ, ডাঃ ইব্রাহিম হোসাইন, মা ও শিশু বিশেষজ্ঞ। এখানে স্বাস্থ্যসেবা দান ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি এরূপ আরও অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে থাকে কিশোর কিশোরীদের মাধ্যমে।