গাইবান্ধার সাঘাটায় হতদরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ইআর প্লাস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) অর্থায়নে, এলজিইডির বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার উক্ত অবহিতকরণ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, ইএসডিওর চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর কেএন সরকার, জেলা ম্যানেজার আজিজুল হক, মনিটরিং অফিসার মির্জা খতিব উদ্দীন, উপজেলা ম্যানেজার হারুনুর রশিদ প্রমুখ।
