গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা ইউএসএইড এর অর্থায়নে এবং ইরি ও সিসিডিবির বাস্তবায়নে মাঠ দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মাঠ দিবস পালিত হয়। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অসিত কুমার সাহা প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে উক্ত মাঠ দিবসের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস, সিসিডিবির এরিয়া ম্যানেজার ইভান পরাগ সরকার, কর্মসূচি কর্মকর্তা হিউবার্ট বাড়ৈ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শরত্ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
