তালায় প্রশিক্ষণ

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:২৪
কৈননীয় সংস্থার আয়োজনে ও দাতা সংস্থা টিআর ফান্ডের সহযোগিতায় হাঁস-মুরগি পালন বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার তালা উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কোর্সে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আয়বৃদ্ধিমূলক ৩ দিনের এই প্রশিক্ষণ কোর্সে কৈননীয় সংস্থার সমিতিভুক্ত সুফলভোগী ২৫ জন মহিলা অংশ নিয়ে ধারণা লাভ করেন। প্রশিক্ষণ কোর্সটিতে সহায়ক হিসেবে পরিচালনা করেন কেশবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার জিএম আব্দুল কুদ্দুস। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কৈননীয় সংস্থার প্রজেক্ট অফিসার পুলিন সি ভাবুক।