জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদপ্তর ও নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার মান্নু। কর্মশালায় মূল নিবন্ধ পাঠ করেন অধ্যাপক আনোয়ার হাসান। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. বীজন কান্তি সরকার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান মানিক, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, প্রতিবন্ধী হাবিবুর রহমান, স্বাবলম্বীর কোহিনূর বেগম এবং মোতাহার হোসেন। কর্মশালায় জানানো হয়, নেত্রকোনা জেলার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নে এবং পৌরসভায় ২২ সদস্য প্রতিবন্ধী সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় সদর উপজেলা মোট ১৩৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
