কুড়িগ্রামের রাজারহাটে হতদরিদ্রদের জন্য সাধারণ স্বাস্থ্যক্যাম্প গত বুধবার বিকেল ৩টায় উপজেলার সিংগারডাবড়ীহাট আরডিআরএস শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পিকেএসএফ-এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে স্বাস্থ্যক্যাম্পে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. সাদেকুর রহমান। আরডিআরএস রাজারহাট এলাকার ব্যবস্থাপক আতিয়ার রহমান এ প্রতিনিধিকে জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়াায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আরডিআরএস এ ধরনের স্বাস্থ্যক্যাম্প করে থাকে। চিকিত্সা নিতে আসা পশ্চিম দেবত্তর গ্রামের গোলেজা বেগম (৪৫) বলেন, তার বাড়ি থেকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লে¬ক্সে দুইজন যাওয়া-আসা করতে ৮০ টাকা খরচ লাগে। ওই টাকা দিয়ে আমরা ঔষধ কিনে খেতে পারি। আরডিআরএস রাজারহাট ইউনিটের পল্ল¬ী প্যারামেডিক সুমাইয়াতুজ জামেয়া জানান, রাজারহাট উপজেলায় আরডিআরএস-এর ৫টি শাখা কার্যালয়ে এ পর্যন্ত ১৬টি স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৫টি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
