বরগুনায় গণশুনানি

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:২৬
বরগুনায় বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অক্সফ্যাম ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির যথাযথ বাস্তবায়নে এনএসএস এক গণশুনানির আয়োজন করে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল খালেক। সভায় ধারণাপত্র পাঠ করেন এনএসএস-এর পরিচালক মো. জহিরুল ইসলাম।