জন্মদিন

আপডেট : ০৭ জুন ২০১৩, ২০:৪১
শিল্পা শেঠী :বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ‘বাজিগর’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন। আর এই ছবিতে অভিনয় করেই তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হন। শারীরিক সৌন্দর্যের দিক থেকে তিনি ভারতের আইকন হিসেবে পরিচিত। অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন তিনি, সবকটিই জনপ্রিয় ও ব্যবসা সফল হয়েছে। সর্বশেষ ২০১০ সালে তার অভিনীত ‘দ্য ডিজায়ার’ ছবিটি মুক্তি পায়। এই ছবির মধ্য দিয়েই তিনি হলিউডে আত্মপ্রকাশ করেন। গত বছরের ২১ মে শিল্পা শেঠী একটি কন্যা সন্তানের মা’ও হয়েছেন। তাই শিল্পা শেঠী এখন নিজের সন্তান ও পরিবারকেই একটু বেশি সময় দিচ্ছেন। তারপরও আইপিএল-এ নিজের দল থাকায় এদিকটা একটু ব্যস্ত থাকতে হয়। তবে সম্প্রতি ক্রিকেট ফিক্সিংয়ের সঙ্গে তার জড়িত থাকার সম্ভাবনার কথাও উঠেছে।