তারকা জীবনের গুঞ্জন বা কান কথা এলে তা যে একেবারে নিজেদের ভেতর থেকেই ছড়ায় তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনেতা অপূর্ব তার সপ্রতিভ ছন্দেই এগুচ্ছেন নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে। টিভি নাটকে পারিশ্রমিকের দিক দিয়ে জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চলরা প্রথম সারির হলে তিনি দ্বিতীয় সারির গ্রহণযোগ্য তারকা। ব্যক্তিজীবনে শুরুতে অভিনেত্রী প্রভার সাথে নাটকীয় বিয়ের পরপরই তা জীবনের ভুল ছিল বলে সে বিয়ে বিচ্ছেদে পরিণত হয়। এরপর পর প্রায় একই সময়ে প্রভা আর অপূর্বর বিয়ের ঘটনা ঘটে। তবে এখনকার কাজের বাইরে আবারও অপূর্বকে নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে নবাগতা অভিনেত্রী ঈশানাকে নিয়ে। যদিও এই তথ্যগুলো নাটকের কলাকুশলীদের ভেতরে কানে কানে ভাসছে। এ ব্যাপারে অপূর্ব সাথে যোগাযোগ করতেই তিনি একেবারে সরাসরি বিষয়টি অস্বীকার করে নাকচ করেন!
