গতকাল মুক্তি পেল ধর্মেন্দ্র পরিবারের সিক্যুয়াল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’। ২০১১ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায় ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিটি। মুক্তি নিয়ে তেমন আলোচনা না হলেও ছবিটি মুক্তির পর ব্যাপক আলোচিত ও ব্যাবসা সফল হয়। এর সফলতার উপর ভিত্তি করেই ধর্মেন্দ্র পরিবার তখনই ঘোষণা দেয় এর সিক্যুয়ালের। গত এক বছর ধরে এর শুটিং চলার পর গতকাল মুক্তি পেল এর সিক্যুয়ালটি। এবারের সিক্যুয়ালটি গড়ে উঠেছে কানাডার সমাজ ব্যবস্থার উপর।
