একুশে টেলিভিশনে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচারিত হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ’। বিজ্ঞানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে সহজবোধ্য করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে অনুষ্ঠানটিতে। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়াও ‘অন্বেষণ’ অনুষ্ঠানটিতে পরিবেশ এবং সেই সাথে লাইফস্টাইল সংক্রান্ত নানান বিষয় উপস্থাপন করা হয়। বিজ্ঞানের সব জটিল বিষয়কে সহজে দর্শকদের বোধগম্য করাই এই অনুষ্ঠানটির লক্ষ্য। প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এবং রবিবার রাত ১টা ৩০মিনিট ও বিকেল ৩টা ৩০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হয়।
