আফগানিস্তানে ৬ জর্জীয় সেনা নিহত

আপডেট : ০৭ জুন ২০১৩, ২০:৫৮
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক আত্মঘাতী হামলায় ছয় জর্জীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো নয় সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার জর্জীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। জর্জীয় টেলিভিশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাকলি দজনেলাদজে জানিয়েছেন, হেলমান্দে জর্জীয় সেনাঘাঁটির কাছে আত্মঘাতী হামলাকারীরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটালে ওই সেনারা নিহত হন। গত মাসে একই ধরনের এক বিস্ফোরণের ঘটনায় তিন জর্জীয় সেনা নিহত হয়েছিল। ন্যাটো সদস্য না হলেও জর্জীয়া আফগানিস্তান মিশনে যোগ দিয়েছে। হেলমান্দে দেশটির প্রায় দেড় হাজার সেনা মোতায়েন আছে।