চলতি বছরের প্রথম তিন মাসে ফ্রান্সে বেকারত্বের হার বেড়েছে, যা দেশটির ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। বিবিসি’র খবরে বলা হয়, ফ্রান্সের পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ২০১২ সালের শেষ প্রান্তিকে ১০ দশমিক ৫ শতাংশ বেকারত্ব চলতি বছরের প্রথম প্রান্তিকে বেড়ে ১০ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৯৮ সালের পর এটিই ফ্রান্সে বেকারত্বের সর্বোচ্চ হার বলে জানানো হয়েছে সরকারি হিসাবে। তবে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর হিসাবমতে, ফ্রান্সে বেকারত্বের হার ইতোমধ্যেই ১১ শতাংশে পৌঁছেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ফ্রান্সে জিডিপি ০ দশমিক ২ শতাংশ কমে দেশটি অর্থনৈতিক মন্দায় পর্যবসিত হয়েছে।
