কুমিল্লার চৌদ্দগ্রামে গত ৩ দিনে পানিতে ডুবে ও গাছ থেকে পড়ে ৪ শিশুর অপমৃত্যু হয়েছে।
জানা গেছে, ৬ জুন খেলার সময় পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় নাঈমুর রহমানের (২)। সে উজানমুড়ি গ্রামের জালাল আহমদের ছেলে। ৫ জুন কাঁঠাল গাছ থেকে পড়ে মোশারফ হোসেন মুন্না (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। মুন্না দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের রিক্সাচালক আবদুল মন্নানের ছেলে। ৪ জুন পানিতে ডুবে চান্দকরা গ্রামের মজুমদারবাড়ির দুই শিশুর মৃত্যু হয়। তারা হচ্ছে ইকবাল হোসেনের ছেলে আছিম আহমেদ ও মাহবুবুল হকের ছেলে সায়মন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
