নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১ লাখ ৩০ হাজার টাকার জালনোটসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ জালনোটচক্রের সদস্য। তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এ নোট ছড়িয়ে দিত।
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ইসদাইর ওবাদুল মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো -রাজীব (২৬), আরিফ (২৪), হারুন গাজী (৩২) ও ফরহাদ (৩১)। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা জালনোট তৈরি চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি জালনোট ছাপানো ও বিক্রির সাথে জড়িত। তাদের উপরে আবার একটি চক্র রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
