নবীনগর উপজেলার বাঘাউড়া গ্রামে মত্সজীবী সমিতির পুকুরে আবারো দুর্বৃত্তরা বুধবার রাতে বিষ ঢেলে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। চাঁদা না দেয়ায় ওই প্রভাবশালীদের নেতৃত্বে সন্ত্রাসী কাউসার ও ভুট্টো মিয়া পুকুর পাহাড়াদারের সামনেই পুকুরে বিষ ঢেলে দেয়ার এ অভিযোগ করেন সমিতির সম্পাদক মনজুর।