ধামরাইয়ে বিএনপির মিলাদ ও আলোচনা সভা

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:০৬
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাই থানা বিএনপি উপজেলার কালামপুর ভালুম এ আর খান হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল শুক্রবার মিলাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামরাই দেলুয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ধামরাইয়ের চারবারের এমপি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান। আরো বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক এমপি সুলতানা আহমেদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ জলিল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাইমুর রহমান ফার্দুন, দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।