চাটখিলে শাশুড়ির মামলায় জামাতা জেল হাজতে!

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:০৭
নোয়াখালী জেলার চাটখিলের মোঃপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের হাসান রাজা (৫০) তার শাশুড়ি নূর নেহার আক্তার কুসুমের দায়ের করা মামলায় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে এখন জেল হাজতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন নূর নেহার আক্তার কুসুম গত বৃহস্পতিবার জানান, পারিবারিক বিরোধের জের ধরে কুলশ্রী গ্রামে তার জামাতা গত মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়িতে ঢেকে নিয়ে একটি কক্ষে আটক করে প্রথমে মারধর করে পরে গ্যাসের চুলায় দা গরম করে শাশুড়ির দু’গাল, হাত ও কপালসহ শরীরের বিভিন্ন ছ্যাঁকা দেয়। এ ঘটনা শাশুড়ি বাদী হয়ে জামাতাকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ করে।