শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের জন্য ছয় সদস্যের বোর্ড ঘোষণা করেছেন।
নিম্নতম মজুরী বোর্ডে অবসরপ্রাপ্ত সাবেক জেলা জজ একে রায়কে চেয়ারম্যান করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বোর্ডের অন্যরা হলেন, নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামালউদ্দীন, বাংলাদেশ এমপ্লয়ার্স ইউনিয়নের শ্রম উপদেষ্টা কাজী সাইফদ্দিন আহমেদ, শ্রমিকদের পক্ষে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, গার্মেন্টস মালিক পক্ষের প্রতিনিধি আরশাদ জামাল দিপু ও গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম দিপু। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রেস বিফিংকালে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, আইনানুযায়ী গেজেট প্রকাশের পর ৬ মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের কথা থাকলেও তার আগেই নতুন মজুরী কাঠামো নির্ধারণ করা হবে। তিনি বলেন, আশুলিয়াসহ রাজধানীর আশে পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় পোশাক শিল্পগুলো প্রতিষ্ঠিত হওয়ায় এগুলো মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় সরিয়ে নেয়া হবে। ইতিমধ্যে ৫ হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় আছে। গজারিয়ায় গার্মেন্টস পল্লী এলাকায় স্কুল-কলেজ হাসপাতাল, ডরমিটরি ও খেলার মাঠ থাকবে। এ ছড়াও ৭টি বিভাগে গার্মেন্টস পল্ল¬ী গঠন করা হবে।
মন্ত্রী বলেন, চা ও পাট শিল্পের শ্রমিকদের বিভিন্ন সমস্যা সরকার সমাধান করেছে। এ সরকার শ্রমিক বান্ধব সরকার।
