খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মাওলানা ফজলুর রহমান শুক্রবার এক বিবৃতিতে ২০১৩-১৪ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অবাস্তব ও নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতেই নির্বাচনমুখী অবাস্তব বাজেট প্রণয়ন করেছে। এতে সাধারণ মানুষের আশা- আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। উল্টো করের বোঝা চাপিয়ে দিয়ে অসত্ উপায়ে অর্জিত কালো টাকা সাদা করার শর্তহীন সুযোগ করে দেয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এতো বড় বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে অসম্ভব। প্রস্তাবিত বাজেটে জনগণ বিভ্রান্ত হবে না, বরং সরকার নিজেই ক্ষতিগ্রস্ত হবে।
