নির্বাচন কমিশনের বরাদ্দ বেড়েছে চারগুণ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:৪৪
নবম জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ২০১৩-১৪ অর্থবছরে কমিশনের জন্য এক হাজার ৬৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিল ৪০২ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২১৩ কোটি এবং উন্নয়ন খাতে ১৩২ কোটি টাকা। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত বাজেটের সংক্ষিপ্তসার থেকে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে প্রস্তাবিত মোট বাজেটের মধ্যে অনুন্নয়ন খাতে এক হাজার ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৪৬২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।