বাজেটে আগামী অর্থবছরে ব্যবসায়ীদের প্যাকেজ মূল্য সংযোজন করের (ভ্যাট) পরিমাণ বেড়েছে। বর্তমানে বিভিন্ন স্থান ও ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ভেদে ৪ স্তরে প্যাকেজ ভ্যাট প্রথা চালু রয়েছে। চারটি স্তর হলো ২ হাজার ৭০০ টাকা, ৫ হাজার ৪০০, ৭ হাজার ২০০ ও ৯ হাজার টাকা। আগামী বাজেটের জন্য এটি পরিবর্তন করে ৩ হাজার, ৬ হাজার, ৯ হাজার ও ১২ হাজার টাকা করা হয়েছে। তবে টার্নওভার কর (বিক্রির উপর) বিদ্যমান ৭০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। অর্থাত্ ৮০ লাখ টাকার নিচে বিক্রয়ের ক্ষেত্রে কর দিতে হবে না।
এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্লান্ট, মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট বিনিয়োগের মূলধন সীমা ২৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৪০ লাখ টাকা করা হয়েছে। এ খাতের বিদ্যমান বার্ষিক টার্নওভার কর-এর সীমা ৪০ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকায় নির্ধারণ করা হয়েছে।
