জাবি শিক্ষার্থী জুবায়ের হত্যা

অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:৪৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এ নিয়ে তৃতীয়বার এ শুনানির পরবর্তী দিন ধার্য করা হলো। মামলার প্রধান আইনজীবী আদালতে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন আগামী ৪ জুলাই শুনানির দিন ধার্য করেন। মামলায় আসামিদের ১৩ জনই ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী। আসামিদের মধ্যে নাজমুস সাকিব ওরফে তপু ও মাহবুব আকরাম গত বছরের ১৫ জানুয়ারি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ গত বছরের ৮ এপ্রিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরদিন ভোরে একটি হাসপাতালে মারা যান জুবায়ের।