স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে ৭৩১ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:৪৫
প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৫শ ৮৮ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন (বেতন-ভাতা) খাতে ৮ হাজার ৮শ’ ৫৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে (ভৌত অবকাঠামো) ৭শ’ ৩১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উন্নয়ন খাতে বরাদ্দে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সে ২০ বেডের একটি বার্ন ইউনিট হাসপাতাল স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৫০টি হাইওয়ে পুলিশ আউট পোস্ট, দেশের ২৫টি উপজেলা সদর দফতরে একটি করে ফায়ার সার্ভিস স্টেশন, কোস্টগার্ড শক্তিশালীকরণ, ৫০টি জরাজীর্ণ থানা ভবন, খুলনা জেলা কারাগার স্থানান্তর প্রকল্প, ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব পুলিশ নির্মাণ করা হবে।