নরসিংদী-ঘোড়াশাল সড়কের চৌরাস্তার মোড়ে গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র্যাব। এ সময় র্যাব-১১ এর একটি দল তাদের কাছ থেকে ৭টি পিস্তল, ৪২ রাউন্ড গুলি, ১৪টি ম্যাগজিন উদ্ধার ও বহনকারী প্রাইভেটকারটি আটক করে। ধৃত যুবক আতিকুর ও মুমিনের বাড়ি জয়পুরহাট জেলায় এবং বিল্লালের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানায় বলে র্যাব জানায়।
