পেশাদার লিগে উঠলো চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:১২
চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের খেলায় চট্টগ্রামের দলটি ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে দিলে আবাহনীর পাশাপাশি উত্তর বারিধারাও নিশ্চিত করে ফেলে পেশাদার লিগে খেলা। এই খেলাটির পর ১৩ খেলায় ২৭ পয়েন্ট পায় চট্টগ্রাম আবাহনী। অপরদিকে সমান ম্যাচে ১৮ পয়েন্ট পায় রহমতগঞ্জ। কিন্তু এদিন না খেলেও ১৩ খেলায় ২৪ পয়েন্ট পাওয়ার সুবাদে অভিন্ন লক্ষ্যের প্রতিদ্বন্দ্বী রহমতগঞ্জকে পেছনে ঠেলে প্রিমিয়ার লিগে নাম লেখায় বারিধারার দলটি। ১০ মিনিটে জাভেদ খানের গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে গেলেও প্রথামার্ধেই নুরুল আফসার রহমতগঞ্জের পক্ষে সমতা আনেন। এরপর ৮৩ মিনিটে ইসমাইল জাহিদ গোল করে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করেন।