বিআইডব্লিউটিসি নিয়ে সংসদীয় কমিটিতে গুরুতর অভিযোগ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৫৬
বিআইডব্লিউটিসিতে গুরুতর অনিয়মের ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জালিয়াতির সঙ্গে জড়িত এবং শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে কৌশলে পুনর্বহালের চেষ্টা চলছে এই মর্মে স্থায়ী কমিটিতে গত মাসে একটি অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়েছে, বিআইডব্লিউটিসিতে জালিয়াতির মাধ্যমে ক্যাডার না হয়েও ক্যাডার পদ বাগিয়ে নিয়ে পরিচালকের দায়িত্ব পালনের মত একটি ঘটনা ঘটেছিল। বিষয়টি কিছুদিন গোপন থাকলেও এক পর্যায়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নজরে চলে আসে। এরপরই ক্যাডার পদ বাগিয়ে নেয়া নন ক্যাডার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে দু’ধাপ নীচে নামিয়ে দেয়া হয়। এরপর কিছুদিন সে কর্মকর্তা নিশ্চুপ ছিলেন। এখন আবার আগের পদে ফিরতে তত্পরতা শুরু করেছেন। এ জন্য রাজনৈতিক পর্যায়ে প্রভাব বিস্তারেরও চেষ্টা করা হচ্ছে।