দৈনিক ইত্তেফাকে ৫ জুন ‘চট্টগ্রামে বিশেষজ্ঞ ডাক্তাররা অনির্দিষ্টকালের ধর্মঘটে’ শীর্ষক প্রকাশিত সংবাদের একটি তথ্যের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন ডা. জি এম জাকির হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ মে আমিনুল ইসলামের মলদ্বারে অপারেশনের সময় একটি সুচ রেখে যে সেলাই করার সংবাদ ছাপা হয়েছে, সে সময় আমি অপারেশন করিনি। অন্য ডাক্তার অপারেশন করেছেন। পরবর্তীতে সমস্যা সৃষ্টি হবার পর আমার কাছে এলে আমি ফোঁড়ার অপারেশন করি।
