নেতা-কর্মীদের জামিন না হলে নারায়ণগঞ্জে হরতাল দেবে বিএনপি

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৫৭
মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জামিন নিম্ন আদালতে না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে ওইদিনই নারায়ণগঞ্জ জেলায় হরতালের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। শুক্রবার বিকেলে তিনি সাংবাদিকদের জানান, ৬মে সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে হেফাজতে ইসলামের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু ওই ঘটনায় পুলিশ আমাদের বিরুদ্ধে ১৫টি মামলা দিয়েছে। নেতারা হাইকোর্ট থেকে স্বল্প সময়ের জন্য জামিন পেয়েছেন। জামিন আদেশে নেতাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমাদের ধারণা, নিম্ন আদালতে গেলেই জামিনপ্রাপ্তদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে। আর সেদিনই নারায়ণগঞ্জে হরতাল ঘোষণা করা হবে।