গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:১২
বিশ্বের প্রায় সবদেশেই কোনো একটি ডাকটিকেট অবমুক্ত করার সময় উদ্বোধনী খাম আর সেই সাথে বিশেষ সিলমোহর ব্যবহারের চল রয়েছে। আর এই উদ্বোধনী খাম ও সিলমোহর সমেত ডাকটিকেটের এক অমূল্য সংগ্রহ গড়েই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন গ্রিসের অধিবাসী জর্জ ভাভভাস। ২০০৫ সাল থেকে সংগ্রহ শুরু করা জর্জ তার সংগ্রহের মাত্র আট বছরের মাথাতেই সংগ্রহ করেছেন বিশ্বের ১১৯টি দেশের নানা ধরনের প্রায় ৭,২১৫টি ডাকটিকেট ও এর সাথে থাকা উদ্বোধনী খাম, পোস্টাল কার্ড বা উদ্বোধনী বিশেষ সিলমোহর মারা পোস্টাল উপকরণ।