জোকস

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:১২
 :তোর বৌ’টি কেমন রে? :ভালোই তো! তবে কিছু কিছু জিনিস আমি যে চোখে দেখি ও সেই চোখে দেখে না! :যেমন? :যেমন—শাড়ি, গয়না, শপিং, গাড়ি ইত্যাদি ইত্যাদি।  মুমূর্ষু এক রোগীকে বাঁচিয়ে তোলার পর— ডাক্তার :বুঝলেন রফিক সাহেব, আপনার অবিশ্বাস্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই এ যাত্রা আপনি সেরে উঠলেন। রফিক সাহেব :তাহলে আপনাদের এই ক্লিনিকে আমার নিশ্চয় কোনো ফি দিতে হবে না!  মালিক :কি ম্যানেজার, আপনাকে না বলেছি অফিসের পয়সা কম কম খরচ করতে। কিন্তু আপনি এক দুর্নীতি অনুসন্ধান রিপোর্ট তৈরি করতেই ১০ হাজার টাকা লাগিয়ে ফেললেন? ম্যানেজার :না স্যার, রিপোর্টটাতো আমি মাত্র চার হাজার টাকা খরচ করেই তৈরি করে ফেলেছিলাম। কিন্তু রিপোর্টে যখন আপনার শ্যালকের নামই প্রধান অভিযুক্ত হিসেবে চলে এলো তখন রিপোর্টটা চেপে যাওয়ার বন্দোবস্ত করতে যেয়েই বাকি ৬ হাজার টাকা হাত গলে বেরিয়ে গেল।  :আমার প্রথম স্ত্রীর ছিল ভীষণ বদমেজাজ। তাই বিয়ের চার বছরের মাথাতেই আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। :আর দ্বিতীয় স্ত্রীর? :দ্বিতীয় স্ত্রীর বদমেজাজ তো প্রথম স্ত্রীর চাইতেও বেশি? :এ কারণে কি তুমি তাকেও ডিভোর্স দিয়েছ? :না তো! :কেন? :কারণ এতদিনে আমার বদমেজাজ সহ্য করার অভ্যাস হয়ে গেছে!