বিদ্যা বালান ‘ডার্টি পিকচার’ ছবিটি দিয়েই বলিউডে সবচেয়ে বেশি আলোচিত হন। ২০১১ সালের ২ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। আলোচনার পাশাপাশি অনেক সমালোচনাও ছিল। তবে অংক শেষে সাফল্যের ফলাফলে বড় কিছু দেখা গিয়েছে। বরং বলা যায়, বিদ্যা বালানের পুরো ক্যারিয়ারই বদলে দিয়েছে ‘ডার্টি পিকচার’। সম্প্রতি এক সাক্ষাত্কারে বিদ্যা বালান বলেন, ‘যদি আমাকে ‘ডার্টি পিকচার টু’-এর কথা এই মুহূর্তেও বলা হয়, আমি অবশ্যই করব। বরং আগের চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে করব। সিক্যুয়ালটি তৈরির কথা বলেছিলেন পরিচালক। কিন্তু এখনও কিছুই এগোয়নি।’
