গতকাল দীর্ঘদিন পর একক কোনো কনসার্টে অংশ নিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যথারীতি তার একক কনসার্টের নিয়ম অনুযায়ী এই শোতে কোনো ব্যান্ডের গান পরিবেশন করেননি। তাই ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত দর্শকরা অন্য এক শাফিন আহমেদকে পেলেন যেন গতকাল সারা সন্ধ্যা। অ্যাকুস্টিক মিউজিশিয়ানদের সাথে নজরুলগীতিসহ পাঁচ কবির গান পরিবেশন করেন শাফিন আহমেদ। ছবিটি তুলেছেন কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন।
