এর আগে বেশ কটি নাটকে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী শহীদ। মূলত মিউজিক ভিডিও কল্যাণেই অনুরূপ আইচের লেখা এক জীবন গানটির মাধ্যমে জনপ্রিয়তা পায় এই কণ্ঠশিল্পী। এর পরপরই সেই সাফল্যের অংশ ধরে অনেকেই ভিডিও হুজুগে মাতে। তবে এবারে শহীদ তার নতুন গানের জন্য নতুন মডেল হিসেবে সিলেক্ট করেছেন শখকে।
প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন মডেল অভিনেত্রী শখ। শহীদ ও শুভমিতার গাওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন তানজিম মিশু। ‘ওগো তোমায় ভালোবাসবো সারাটি জীবন’ গানটির কথা ও সুর করেছেন দূরবিন ব্যান্ড প্রধান শহীদ ও সংগীতায়োজন করেছেন রাফি। আমাদের দেশে ‘এই প্রথম’ তকমা লাগিয়ে যে বিশেষণ দেওয়া হয়, সেদিক দিয়ে এটি শখের প্রথম কোনো মিউজিক ভিডিওতে কাজ করা।
নতুন মিউজকি ভিডিও প্রসঙ্গে শহীদ বলেন, ‘আমার এ গানটি আছে ‘সারাটি জীবন’ শিরোনামের অ্যালবামে। আগামী সপ্তাহে মিউজিক ভিডিওটির শুটিং করা হবে। এরই মধ্যে গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ইচ্ছে আছে ঈদে শ্রোতাদের হাতে গানটি তুলে দেব।’
