বেশ কিছুদিন আগে ‘বিগ বস’-এর প্রযোজক জানিয়েছিলেন এর সিজন সেভেনের উপস্থাপক হিসেবে আর সালমান থাকবেন না। শাহরুখের সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে। এমনিতেই বলিউডে শাহরুখ-সালমান দ্বন্দ্বের উপর কোনো দ্বন্দ্ব নেই, ঠিক তখনই এই দু’জনের মধ্যে পরিবর্তনের বিষয়টি তাক লাগিয়ে দেয় বলিউডকে। কিন্তু নাহ, সালমান ভক্তদের জন্য সুখবর আছে, নিজেরা পার্টি দেওয়ার মতোই খবরটি। সালমান খানই থাকছেন সিজন সেভেনে। আগামী সেপ্টেম্বর মাস থেকে অনুষ্ঠানটি চ্যানেলে প্রচার শুরু হবে।
